৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহতের ঘটনায় স্ত্রীর মামলা

শেয়ার করুন

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালামের ঘটনায় তার স্ত্রী আইরিন আক্তার পিয়া বাদী হয়ে তেজগাঁও থানায় মামলা করেছেন।

থানার ওসি মোবারক হোসেন জানিয়েছেন, রোববার রাতে তিনি একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।

উল্লেখ্য, রোববার দুপুরে ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) ভবনের সামনে ৪৩৩ নম্বর পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালামের মৃত্যু হয়। দুর্ঘটনায় আরও দুইজন আহত হন।

ঘটনার পর মেট্রোরেল কর্তৃপক্ষ সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখে এবং পরদিন সকালে সেবা স্বাভাবিক ঘোষণা করে।

সিএনআই/২৫

শেয়ার করুন