
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সফরকালে জেনারেল মির্জা বাংলাদেশের নৌবাহিনী, বিমানবাহিনী ও সশস্ত্র বাহিনী বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও পৃথক বৈঠক করেন।
বৈঠকে উভয়পক্ষ আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেন।
আইএসপিআরের বিবৃতিতে আরও বলা হয়েছে, জেনারেল মির্জা বাংলাদেশ-পাকিস্তানের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা করেন এবং পারস্পরিক শ্রদ্ধা ও সার্বভৌম সমতার ভিত্তিতে সম্পর্ক আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করেন।
ঢাকায় সফরকালে তিনি সেনানিবাসে ‘গার্ড অব অনার’ গ্রহণ করেন এবং শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন।
সিএনআই/২৫