২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক নির্বাচন আয়োজন করছে বাংলাদেশ

শেয়ার করুন

বাংলাদেশ আগামী বছর বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক নির্বাচন আয়োজন করতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

রাষ্ট্রদূত বলেন, “বাংলাদেশ আগামী বছর বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক নির্বাচন আয়োজন করতে যাচ্ছে, যেখানে ১২ কোটি ৭০ লাখেরও বেশি ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এটি শুধু বাংলাদেশের নয়, বরং আঞ্চলিক ও বৈশ্বিক পরিসরেও গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

তিনি নির্বাচন কমিশনের প্রস্তুতিকে “প্রশংসনীয় ও আস্থাজনক” উল্লেখ করে বলেন, “বাংলাদেশ একটি বিশ্বাসযোগ্য, অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের পথে এগিয়ে যাচ্ছে, যেখানে একাধিক রাজনৈতিক দল অংশ নেবে।”

রাষ্ট্রদূত লোটজ আরও বলেন, “এই নির্বাচন বাংলাদেশের জন্য যেমন তাৎপর্যপূর্ণ, তেমনি বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোর জন্যও অনুপ্রেরণাদায়ক হবে। নির্বাচনের সফল আয়োজন দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক ভাবমূর্তি শক্তিশালী করবে।”

তিনি নির্বাচন কমিশনকে অভিনন্দন জানিয়ে বলেন, “বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানাই— তারা যেন গণতন্ত্রে ফেরার এই পথে সফল হয়।”

সিএনআই/২৫

শেয়ার করুন