২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল ৪, নতুন আক্রান্ত ৮০৩

শেয়ার করুন

মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে ৮০৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের বৃহস্পতিবার (২৩ অক্টোবর) প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ২৫৯ জন এবং মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ হাজার ১৭০ জন

গত ২৪ ঘণ্টায় মৃত্যু হওয়া চারজনের মধ্যে একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, একজন ঢাকা উত্তর সিটি করপোরেশন, একজন ময়মনসিংহ বিভাগ, এবং একজন সিলেট বিভাগ থেকে।

নতুন আক্রান্তদের মধ্যে বিভাগের ভিত্তিতে পরিস্থিতি হলো:

  • বরিশাল: ১১২ জন

  • চট্টগ্রাম: ৯৭ জন

  • ঢাকা: ১৪৭ জন

  • ঢাকা উত্তর সিটি: ১৫৫ জন

  • ঢাকা দক্ষিণ সিটি: ১৩০ জন

  • খুলনা: ৪৯ জন

  • ময়মনসিংহ: ৪৯ জন

  • রাজশাহী: ৩৭ জন

  • রংপুর: ১৭ জন

  • সিলেট: ১০ জন

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে ৭৭১ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, যা চলতি বছরে মোট ছাড়পত্রপ্রাপ্তের সংখ্যা ৬০ হাজার ২৬৩ জন

সিএনআই/২৫

শেয়ার করুন