২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমরা কৃষি জমি নষ্ট করব না : মির্জা ফখরুল

শেয়ার করুন

বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যতটা পারি আমরা কৃষি জমি নষ্ট করব না ৷ দেশে কৃষি জমি অতিদ্রুত কমে আসছে ৷ এটি দেশের জন্য ভালো হবে না।

বুধবার (২৭ মে) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইক্ষু খামারে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের জায়গা পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা বেশ কয়েকটি জায়গা পরিদর্শন করেছি ৷ সেই কারণে ইক্ষু খামারটি পরিদর্শনে এসেছি ৷ এখানে ১০০ একরের মতন জায়গা আছে। সরকার টু সরকার হওয়ায় জায়গাটা নেওয়া সহজ হবে৷ আমরা আরও কিছু জায়গা দেখব ৷

পরে এলজিআরডি মন্ত্রী ঠাকুরগাঁও মেডিকেল কলেজের জন্য জায়গা পরিদর্শন করেন ও ইঞ্জিনিয়ারিং কলেজ নির্মাণ স্থান পরিদর্শন করেন।

শেয়ার করুন