২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার
৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের ফেরার দিনে পোশাক কারখানায় ছুটি সুপারিশ

শেয়ার করুন


দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশের রপ্তানিমুখী পোশাক কারখানা বন্ধ রাখার পরামর্শ দিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

বিজিএমইএর ভারপ্রাপ্ত সচিব মো. সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়েছে, বিমানবন্দর ও আশপাশের এলাকায় তারেক রহমানের স্বাগত জানাতে বিপুলসংখ্যক মানুষের সমাগম হতে পারে। এতে উত্তরা (পূর্ব ও পশ্চিম), উত্তরখান, দক্ষিণখান, খিলক্ষেত, আব্দুল্লাহপুর, তুরাগ, টঙ্গী, পুবাইল, রূপগঞ্জ, কাঞ্চন ব্রিজ ও আশুলিয়ার পূর্বাংশের কারখানায় শ্রমিক যাতায়াত ও আমদানি-রপ্তানি কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে।

বিজিএমইএ কারখানা মালিকদের অনুরোধ করেছে, ছুটি দেওয়ার আগে শ্রমিকপক্ষের সঙ্গে আলোচনা করে বৃহস্পতিবারের পরিবর্তে অন্য দিনে উৎপাদন পরিচালনা করা যায় কি না বিবেচনা করতে। এছাড়া জরুরি আমদানি-রপ্তানি কাজে ব্যবহৃত কাভার্ডভ্যান চলাচলের ক্ষেত্রে বিকল্প পথ ব্যবহারের পরামর্শও দেওয়া হয়েছে।

সিএনআই/২৫

শেয়ার করুন