২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার
৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়াই-ফাই চুরি হচ্ছে কি না জানবেন মাত্র কয়েক মিনিটে

শেয়ার করুন


অনেকে মনে করেন, ওয়াই-ফাই সংযোগে পাসওয়ার্ড সেট করলেই নেটওয়ার্ক নিরাপদ থাকে। কিন্তু বাস্তবে অনেক ব্যবহারকারী একবার রাউটার সেটআপের পর সেটিংসে আর ঢোকেন না। এই সুযোগে প্রতিবেশী বা অন্য কেউ গোপনে আপনার ওয়াই-ফাই ব্যবহার করতে পারে, যা ইন্টারনেটের গতি কমিয়ে দেয় এবং ডেটা দ্রুত শেষ হয়।

ওয়াই-ফাই চুরি হওয়ার সবচেয়ে বড় কারণ হলো রাউটারের ডিফল্ট অ্যাডমিন সেটিংস অপরিবর্তিত থাকা। অধিকাংশ রাউটার সহজ ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে আসে, যা পরিবর্তন না করলে অনলাইনে খুব সহজেই নেটওয়ার্কে প্রবেশ করা সম্ভব।

চেক করতে প্রথমে ব্রাউজারে 192.168.1.1 বা 192.168.0.1 টাইপ করে রাউটারের ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। এরপর Connected Devices, Device List বা Attached Devices অপশনে গিয়ে অচেনা ডিভাইস থাকলে বুঝতে হবে অন্য কেউ ওয়াই-ফাই ব্যবহার করছে।

নিরাপত্তা বাড়াতে অবশ্যই রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ড পরিবর্তন করুন। WEP বা WPA মোডের পরিবর্তে WPA2-PSK (AES) বা WPA3 সিকিউরিটি ব্যবহার করুন। WPS বন্ধ রাখুন, SSID লুকিয়ে রাখুন এবং ১৬ অক্ষরের জটিল পাসওয়ার্ড ব্যবহার করুন।

ম্যাক অ্যাড্রেস ফিল্টারিং চালু করলে শুধুমাত্র অনুমোদিত ডিভাইস সংযোগ করতে পারবে। এছাড়া নিয়মিত রাউটারের ফার্মওয়্যার আপডেট করা নিরাপত্তা ও স্থিতিশীলতা বৃদ্ধিতে সহায়ক।

শেয়ার করুন