২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার
৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চাইছে পুলিশ

শেয়ার করুন


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষা ও ভোট নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার দাবি জানানো হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) নির্বাচন ভবনে ডিসি-এসপি, সকল রেঞ্জের ডিআইজি, বিভাগীয় কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপাররা এই দাবি জানান। তারা উল্লেখ করেন, বর্তমান জনবল ও যানবাহনের ঘাটতি রয়েছে। একই দিনে দুটি নির্বাচন আয়োজন এবং অসুস্থ ও প্রতিবন্ধী ভোটারদের সহায়তা প্রদানে অতিরিক্ত ক্ষমতার প্রয়োজন দেখা দিয়েছে।

পুলিশ কর্মকর্তারা বলেন, “নির্বাহী ম্যাজিস্ট্রেট বাড়ানোর পাশাপাশি পুলিশেরও ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া প্রয়োজন। এছাড়া সীমান্ত জেলাগুলোতে নিরাপত্তা বাড়ানো এবং দূর অঞ্চলে হেলিকপ্টারের সুবিধা প্রয়োজন।” তারা আরও জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ছড়ানো অপতথ্য মোকাবিলায় ম্যাজিস্ট্রেসি ক্ষমতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

জেলা প্রশাসকরা বলেন, ভোটের দিন আইন শৃঙ্খলা বজায় রাখতে তারা নির্বাচনী সহায়তায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছেন এবং কোনো ধরনের আইনবিরোধী কাজের সঙ্গে জড়িত নয়।

সিএনআই/২৫

শেয়ার করুন