২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ক্যাম্পেইন

শেয়ার করুন

দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে শপথ গ্রহণ

পটিয়া প্রতিনিধি :

‘তথ্যই শক্তি: জানবো, জানাবো দুর্নীতি রুখবো’ এই স্লোগানে ১৮ নভেম্বর ২০২৫ সচেতন নাগরিক কমিটি (সনাক), পটিয়ার উদ্যোগে খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ক্যাম্পেইন ও দুর্নীতিবিরোধী শপথ গ্রহণ কমৃসূচি আয়োজন করা হয়। ইয়েস সহ-দলনেতা হৃদিতা বড়ুয়া বর্ষার সঞ্চালনায় ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সঞ্জয় কান্তি দে এর সভাপতিত্বে অনুষ্ঠিত ক্যাম্পেইন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সনাক পটিয়ার সাবেক সভাপতি এস,এম,এ, কে জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র শিক্ষক মমতাজ বেগম ও নিয়াজুর রহমান। বক্তব্য রাখেন ইয়েস দলনেতা নিলয় বড়–য়া, সাবেক দলনেতা ইয়াছমিন আকতার এবং সহযোগিতায় ছিলেন ইয়েস সহ-দলনেতা বাঁধন বড়–য়া, ইয়েস সদস্য মেহনাজ সুলতানা, পার্থ প্রতীম মিত্র, ইমা নাথ ও রিতেশ বড়ুয়া

শুরুতেই ‘তথ্য অধিকার আইন ২০০৯’ কি, কেন এবং এর প্রয়োজনীয়তা বিষয়ে উপস্থাপন করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যশনাল বাংলাদেশ টিআইবি পটিয়ার এরিয়া কোর্ডিনেটর এ.জি.এম জাহাঙ্গীর আলম। এ সময় তথ্য চেয়ে আবেদন ফরম কিভাবে পূরণ করতে হয় উপস্থিত সবাইকে অবগত করা হয়। উপস্থিত শিক্ষার্থীরা এসময় স্বতঃফূর্ত অংশগ্রহন করেন এবং সঠিক সেবাপ্রাপ্তি ও দুর্নীতি প্রতিরোধের অন্যতম হাতিয়ার হিসেবে ‘তথ্য অধিকার আইন ২০০৯’ এর প্রয়োগের অঙ্গীকার করেন।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক সনাক সভাপতি এস.এম.এ কে. জাহাঙ্গীর বলেন, ৫২ এর ভাষা আন্দোলন থেকে ২৪ এর বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম রূপকার এ দেশের ছাত্রসমাজ। এ দেশের সমস্ত অর্জনে ছাত্র সমাজের অগ্রণী ভ‚মিকা ছিলো। এই ছাত্র সমাজকেই দেশকে এগিয়ে নিতে হবে। ‘তথ্য অধিকার আইন ২০০৯’ বাস্তাবায়নের মাধ্যমে দুর্নীতিম্ক্তু স্বনির্ভর বাংলাদেশ গড়তে ছাত্র সমাজকেই এগিয়ে আসতে হবে। আগামীতে আমরা জাতি হিসেবে বিশ^ দরবারে স্থান করে নিতে চাইলে এবং গোপনীয়তার সংস্কৃতি থেকে বের হতে চাইলে তথ্য অধিকার আইন ২০০৯ সম্পর্কে জানা ও এর যথাযথ বাস্তবায়ন খুবই জরুরী।

সভাপতির বক্তব্যে সহকারী প্রধান শিক্ষক সঞ্জয় কান্তি দে বলেন, পড়ালেখার পাশাপাশি সেচ্ছসেবামূলক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রেখে দেশের জন্য কাজ করতে পারাটা সব সময় গর্বের। সেই কাজটা পটিয়া ইয়েস সদস্যরা আন্তরিকতার সাথে করে যাচ্ছেন। তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ে শিক্ষার্থীরা আজকে যে ধারণা পেয়েছে তা সারা জীবন কাজে আসবে। এ ধরনের আয়োজন সকল শিক্ষা প্রতিষ্ঠানে হওয়া উচিত। এতে শিক্ষক-শিক্ষার্থী সবাই সমৃদ্ধ হবেন।

ক্যাম্পেইনে অংশগ্রহণকারী ১৫০ শতাধিক শিক্ষক শিক্ষার্থীদের দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক সনাক সভাপতি এস.এম.এ. কে জাহাঙ্গীর।
সিএনআই/২৫

শেয়ার করুন