২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের অঙ্গীকার: সিইসি

শেয়ার করুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন (ইসি) সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বুধবার (১৯ নভেম্বর) নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে তিনি বলেন, একটি নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোট আয়োজনের জন্য রাজনৈতিক দলগুলোর আন্তরিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সব দলকে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান।

সিইসি বলেন, আচরণবিধি প্রতিপালন ন্যায়সংগত ভোটের অন্যতম শর্ত। সব দল যদি নিয়ম মেনে চলে, তবে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব হবে। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ হলেও রাজনৈতিক দলগুলোর ভূমিকা আরও বেশি প্রভাব ফেলে।

গত ১০–১৫ বছরে ভোটারদের মধ্যে তৈরি হওয়া আগ্রহহীনতা দূর করতে জাতীয় ও স্থানীয় পর্যায়ের নেতাদের সক্রিয় ভূমিকা রাখার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি। ভোটাররা যাতে উৎসাহ নিয়ে ভোটকেন্দ্রে আসে, সেই পরিবেশ তৈরি করাই এখন বড় লক্ষ্য বলে জানান সিইসি।

তিনি বলেন, রাজনৈতিক দল, প্রার্থী, ভোটার, নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একসঙ্গে কাজ করলে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা সম্ভব। এ লক্ষ্য পূরণে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

সিএনআই/২৫

শেয়ার করুন