২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই, যথাসময়ে হবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল

শেয়ার করুন

নির্বাচন নিয়ে কোনো ধরনের সংশয় নেই এবং যথাসময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ড. আসিফ নজরুল।

রোববার (৯ নভেম্বর) সকালে রাজশাহী লিগ্যাল এইড অফিস ও কোর্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ড. আসিফ নজরুল বলেন, “নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজন করতে সরকার বদ্ধপরিকর। আমরা কাজ করছি যাতে একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা যায়। রাজনৈতিক দলগুলো নানা বক্তব্য দিচ্ছে, কিন্তু সরকার সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন আয়োজন করবে।”

সন্ত্রাসীরা জামিনে মুক্তি পেয়ে পুনরায় অপরাধে জড়াচ্ছে—এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, “জামিন দেওয়ার এখতিয়ার বিচারকের। সরকার বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাসী। তবে আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি।”

এ সময় তিনি রাজশাহী জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও ট্রেনিং অ্যান্ড টেকনিক্যাল সেন্টার (টিটিসি) পরিদর্শন করেন এবং চলমান কার্যক্রমের বিষয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

সিএনআই/২৫

শেয়ার করুন