২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষতা ও শৃঙ্খলার সঙ্গে সেবা প্রদানের নির্দেশ দিলেন সচিব বিলকিস জাহান রিমি

শেয়ার করুন

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব বিলকিস জাহান রিমি মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর-সংস্থার কর্মকর্তাদের দক্ষতা ও শৃঙ্খলার সঙ্গে সেবা প্রদানের নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, “আমি শৃঙ্খলা পছন্দ করি। সবাই নিজেদের অভিজ্ঞতা, দক্ষতা ও আইন-বিধি মেনে জনগণকে সেবা দেবেন। অনলাইন সেবার মান আরও উন্নত করতে হবে।”

তিনি আরও বলেন, “বস্ত্র ও পাটখাতে দেশীয় জনশক্তির অংশগ্রহণ নিশ্চিত করতে টেক্সটাইল শিক্ষার্থীদের যুগোপযোগী প্রশিক্ষণ দিতে হবে। এতে বেকারত্ব কমবে ও কর্মসংস্থান বাড়বে।

উল্লেখ্য, গত ২ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বিলকিস জাহান রিমিকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়।

সিএনআই/২৫

শেয়ার করুন