
বিএনপি চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর করার দাবি করেছে। এই অবস্থান ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
মঙ্গলবার (৪ নভেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চে তত্ত্বাবধায়ক সরকারবস্থার বাতিল সংক্রান্ত মামলার সপ্তম দিনের শুনানি শেষে জয়নুল আবেদীন সাংবাদিকদের বলেন, “তত্ত্বাবধায়ক সরকারবস্থা বাতিলের রায় প্রতারণাপূর্ণ; দেশি-বিদেশি যেকোনো আদালতে এটি টিকবে না।”
এর আগে ২৭ আগস্ট সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদন মঞ্জুর করেন এবং আপিলের অনুমতি দেন। পরে পাঁচজন নাগরিকসহ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার পৃথকভাবে আপিল দায়ের করেন।
উল্লেখ্য, ২০১১ সালে তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দিয়েছিলেন।
সিএনআই/২৫