২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৪৮ হাজার পুলিশ সদস্যের নির্বাচনি প্রশিক্ষণ শেষ

শেয়ার করুন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে পেশাদারিত্ব ও দায়িত্বপূর্ণ ভূমিকা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশের ৪৮ হাজার ১৩৪ জন সদস্যকে নির্বাচনি প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ কার্যক্রম ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত ট্রেনিং অব ট্রেইনার্স কোর্সের মাধ্যমে শুরু হয়। মঙ্গলবার (৪ নভেম্বর) পুলিশ সদর দফতর বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশ সদর দফতর জানায়, দেশের প্রায় দেড় লাখ পুলিশ সদস্য নির্বাচনে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবেন এবং তাদের কর্মকাণ্ড জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পর্যবেক্ষণ করা হবে। নির্বাচনি প্রশিক্ষণের মূল লক্ষ্য হচ্ছে পুলিশ সদস্যদের দক্ষ, সুশৃঙ্খল ও দায়িত্ববান হিসেবে গড়ে তোলা।

আইজি বাংলাদেশ পুলিশ নির্বাচনি প্রশিক্ষণের প্রতি নিবিড় নজর রাখার জন্য সকল ইউনিট প্রধানকে বিশেষ নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি সদর দফতর থেকে প্রশিক্ষণ কার্যক্রমের নিয়মিত মনিটরিং করা হচ্ছে।

আইজিপি মাঠ পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেছেন, যেখানে তিনি পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন।

আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ পুলিশ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

উল্লেখ্য, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) ৭ সেপ্টেম্বর রাজারবাগ পুলিশ লাইনসে নির্বাচনি প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন। এই প্রশিক্ষণ মধ্য জানুয়ারী পর্যন্ত চলবে এবং জাতীয় নির্বাচনের আগে পুলিশ সদস্যদের জন্য এমন প্রশিক্ষণ আয়োজন এবারই প্রথম।

সিএনআই/২৫

শেয়ার করুন