
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
রোববার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেন।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডাকেই তিনি যুক্তরাজ্যে গেছেন। তবে কেন তাকে সেখানে ডাকা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সালাহউদ্দিন বর্তমানে দেশের বাইরে আছেন।
এর আগে গত ২০ ডিসেম্বরও তিনি তারেক রহমানের ডাকে যুক্তরাজ্যে যান এবং বড় মেয়ের বাসায় অবস্থান করেন। সেই সফরে বিএনপির রাজনীতি, আসন্ন জাতীয় নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক করার পাশাপাশি যুক্তরাজ্যে দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন।
সিএনআই/২৫