২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফার্মগেটে সড়ক অবরোধে শিক্ষার্থীদের বিক্ষোভ

শেয়ার করুন

রাজধানীর ফার্মগেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ট্রাকচাপায় সিফাত নামে এক মাদরাসাছাত্রের মৃত্যুর বিচার এবং নিরাপদ সড়কের আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়ার প্রতিবাদে এ বিক্ষোভ চলছে।

শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ফার্মগেট মোড়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে, ফলে আশপাশের সড়কগুলোতে যানজটের সৃষ্টি হয়েছে।

গত মঙ্গলবার ফার্মগেট সরকারি বিজ্ঞান কলেজের সামনে লরিচাপায় সিফাত নিহত হন। এর পরদিন শিক্ষার্থীরা দুপুরে এক ঘণ্টা সড়ক অবরোধ করে প্রতিবাদ জানায়।

তাদের অভিযোগ, বুধবার প্রশাসনের কর্মকর্তারা আন্দোলনরত শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ বলেছেন। প্রশাসনের পক্ষ থেকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিতেই আজ তারা ফের রাস্তায় নেমেছেন।

সিএনআই/২৫

শেয়ার করুন