২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেহের আফরোজ শাওনের মা তহুরা আলী ইন্তেকাল করেছেন

শেয়ার করুন

মা হারালেন শাওন

অভিনেত্রী, নির্মাতা ও গায়িকা মেহের আফরোজ শাওনের মা বেগম তহুরা আলী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

সামাজিক যোগাযোগমাধ্যমে মায়ের মৃত্যুর খবরটি নিজেই জানিয়েছেন শাওন। তিনি লিখেছেন,

“আমার মা বেগম তহুরা আলী পরলোকগমন করেছেন। মহান আল্লাহ যেন তাকে ক্ষমা করেন, জান্নাতুল ফেরদৌস দান করেন এবং আমাদের সবাইকে এই শোক সইবার শক্তি ও ধৈর্য দান করেন।”

তার মায়ের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে আসর নামাজের পর গুলশান আজাদ মসজিদে, এবং দ্বিতীয় জানাজা মাগরিবের পর তেজগাঁও রাহিম মেটাল সেন্ট্রাল মসজিদে

বেগম তহুরা আলীর জন্ম ফেনীতে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর হাবীবুল্লাহ বাহার কলেজে শিক্ষকতা করেন।

তিনি দুই দফায় সংসদ সদস্য ছিলেন—১৯৯৬-২০০১ এবং ২০০৯-২০১৪ মেয়াদে। পাশাপাশি সিটিজেন মার্কেটিং লিমিটেডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

শাওন সকলের কাছে মায়ের রুহের মাগফিরাতের জন্য দোয়া প্রার্থনা করেছেন।

সিএনআই/২৫

শেয়ার করুন