২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাভাবিপ্রবিতে ছাত্র সংসদের খসড়া গঠনতন্ত্র প্রকাশ

শেয়ার করুন

মাভাবিপ্রবি কেন্দ্রীয় ছাত্র সংসদের খসড়া গঠনতন্ত্র প্রণয়ন

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ গঠনের লক্ষ্যে খসড়া গঠনতন্ত্র প্রণয়ন করা হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) গঠনতন্ত্র প্রণয়ন কমিটি বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও জনসংযোগ দপ্তরের ফেসবুক পেজে খসড়াটি প্রকাশ করে।

খসড়া অনুযায়ী, শিক্ষার্থীরা আগামী ২৯ অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ পরিচালকের ই-মেইল (fazlu_bc@yahoo.com) ঠিকানায় মতামত দিতে পারবেন।

কমিটির সদস্যসচিব অধ্যাপক ড. মো. ফজলুল করিম জানান, মতামত পর্যালোচনার পর ৩ নভেম্বরের মধ্যে সংশোধিত খসড়া প্রস্তুত হবে এবং ৪ নভেম্বর শিক্ষার্থীদের জন্য তা পুনরায় প্রকাশ করা হবে। এরপর ৮ নভেম্বর শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে গঠনতন্ত্র চূড়ান্ত করা হবে।

উল্লেখ্য, গত ২৭ আগস্ট বিশ্ববিদ্যালয় রিজেন্ট বোর্ডের ২৫০তম সভায় ছাত্র সংসদ গঠন ও গঠনতন্ত্র প্রণয়নের জন্য ৮ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। আহ্বায়ক অধ্যাপক ড. একেএম মহিউদ্দিন এবং সদস্যসচিব অধ্যাপক ড. মো. ফজলুল করিমের নেতৃত্বে কমিটি বিশ্ববিদ্যালয়ের আইন ও প্রাসঙ্গিক বিষয়সমূহ পর্যালোচনার দায়িত্বে রয়েছে।

শেয়ার করুন