২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার
১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনার রূপসায় যুবককে কুপিয়ে রক্তাক্ত জখম

শেয়ার করুন

 

।।শেখ শাহরিয়ার।জেলা প্রতিনিধি (খুলনা)।।

খুলনার রূপসায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৮) নামে এক যুবককে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দুর্বৃত্তরা। রবিবার (১৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার ঘাটভোগ ইউনিয়নের পুটিমারি বিলে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা মহানগরীর লবণচরা থানার ডালমিল পুলিশ ফাঁড়ি এলাকার রোকন শেখের ছেলে সুমন শেখকে পূর্ব শত্রুতার জেরে রূপসার মাসুদ নামে এক ব্যক্তি ফোন করে ডেকে নিয়ে যায়। পরে মাসুদসহ অজ্ঞাতনামা ৩–৪ জন দুর্বৃত্ত পুটিমারি বিলে নিয়ে ধারালো চাপাতি দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

পরে স্থানীয় এক ভ্যানচালক সুমনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, “পূর্ব শত্রুতার জেরে এ হামলা হয়েছে। আহত সুমন বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সিএনআই/২৫

শেয়ার করুন