১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার
১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন সংস্কার কমিশনের মেয়াদ ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে

শেয়ার করুন

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মেয়াদ আগামী ১৫ জানুয়ারি ২০২৫ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে বৃহস্পতিবার (২ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, “সরকার ৩ অক্টোবর ২০২৪ তারিখে জারি করা প্রজ্ঞাপন এসআরও নম্বর ৩২৯-আইন/২০২৪ দ্বারা গঠিত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মেয়াদ আগামী ১৫ জানুয়ারি ২০২৫ পর্যন্ত বর্ধিত করেছে। এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে।”

উল্লেখ্য, গত ৩ অক্টোবর সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদারকে প্রধান করে আট সদস্যের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন গঠন করা হয়েছিল।

 

শেয়ার করুন