১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার
১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা–নারিতা রুটে ফ্লাইট চালু হচ্ছে ২৭ জুলাই: বিমানমন্ত্রী

শেয়ার করুন

ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় ৩০ জুনের মধ্যে চালু করার কথা থাকলেও তা পিছিয়ে যাচ্ছে। নতুন করে ২৭ জুলাইয়ের মধ্যে এই রুটে ফের ফ্লাইট চালু হবে বলে আশা প্রকাশ করেছেন বিমান পরিবহন মন্ত্রী আফরোজা খান রিতা।

সোমবার (১৫ জুন) দুপুরে তথ্য অধিদফতরে সংবাদ সম্মেলনে তিনি বিষয়টি জানান।

তিনি জানান, ৩০ জুনের মধ্যে ঢাকা- নারিতা রুটে ফ্লাইট ফের চালুর জন্য বলা হয়েছিল। কিন্তু জাপানের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ৪৫ দিন সময় চেয়েছি। সিকিউরিটি ইস্যুতে। যে কারণে আমাদের সময় বাড়াতে হচ্ছে। আশা করি ২৭ জুলাই আমরা ফ্লাইট চালু করতে পারবো।

শেয়ার করুন