২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নভেম্বরে বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা

শেয়ার করুন

চলতি নভেম্বর মাসে বঙ্গোপসাগর এলাকায় আরও একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দুটি থেকে তিনটি লঘুচাপ গড়ে উঠতে পারে, যার মধ্যে অন্তত একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। এছাড়া স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরও উল্লেখ করা হয়েছে, নভেম্বর মাসে দিনের ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে, তবে সাধারণের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে। দেশের বিভিন্ন জায়গা এবং নদী অববাহিকায় ভোররাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকার কথা জানানো হয়েছে। দৈনিক গড় বাষ্পীভবন হবে ২.৫ থেকে ৪.৫ মিলিমিটার এবং গড় উজ্জ্বল সূর্যকিরণকাল ৫.৫ থেকে ৭.৫ ঘণ্টার মধ্যে থাকতে পারে।

সিএনআই/২৫

শেয়ার করুন