২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানবন্দর আগুন তদন্তে স্কটল্যান্ড ইয়ার্ডসহ সহায়তা

শেয়ার করুন

বিমানবন্দরে আগুন লাগার ঘটনায় ফরেনসিক তদন্তের জন্য আন্তর্জাতিক সহযোগিতা চাওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ইতোমধ্যে স্কটল্যান্ড ইয়ার্ড, অস্ট্রেলিয়া, চীন ও তুরস্কের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি বলেন, “আগুনের কারণ নির্ণয় এবং ঘটনার পূর্ণ তদন্তের জন্য আমরা আন্তর্জাতিক সহায়তা চাইছি। তদন্তে দেখা হবে আগুন কীভাবে লেগেছে।”

প্রেস সচিব আরও বলেন, প্রধান উপদেষ্টা অগ্নি সুরক্ষা নিশ্চিত করার জন্য এক সপ্তাহ বিশেষ কার্যক্রম ঘোষণা করেছেন। ওই সময়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো নিজেদের ফায়ার সেফটি প্রস্তুতি পরীক্ষা করবে, এবং আগুন রোধে কোনো ঘাটতি থাকলে তা দ্রুত ঠিক করা হবে।

এছাড়া নির্বাচনে বডিক্যাম, সিসিটিভি ও ড্রোন ব্যবহারের সম্ভাব্য দিকগুলো নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে। আইনগত সীমার মধ্যে কীভাবে এগুলো ব্যবহার করা যাবে এবং কোথায় স্থাপন করা যাবে, সে বিষয়ে বিস্তারিত পরিকল্পনা চলছে।

সিএনআই/২৫

শেয়ার করুন