২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ জামায়াত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ

শেয়ার করুন

চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসবেন।

বুধবার (২২ অক্টোবর) বিকেল সোয়া ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এনসিপির সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। পরে সন্ধ্যা ৬টায় জামায়াতে ইসলামী প্রতিনিধি দলের সঙ্গে সংলাপ হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মেদ।

এর আগে মঙ্গলবার (২১ অক্টোবর) প্রধান উপদেষ্টা বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসালাহউদ্দিন আহমদ।

উল্লেখ্য, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের এই ধারাবাহিক সংলাপ অনুষ্ঠিত হচ্ছে।

সিএনআই/২৫

শেয়ার করুন