২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জোবায়েদ হত্যায় দোষীদের ফাঁসির দাবিতে জবিতে বিক্ষোভ

শেয়ার করুন

জোবায়েদ হত্যা: দোষীদের ফাঁসির দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মো. জোবায়েদ হোসেন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার (২২ অক্টোবর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে ভাস্কর্য চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়।

বিক্ষোভে শিক্ষার্থীরা স্লোগান দেয়— ‘খুন হয়েছে আমার ভাই, খুনি তোর রক্ষা নাই’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ প্রভৃতি।

পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রিপন রউফ রিপন বলেন,

“পুলিশের দেওয়া বিবরণ আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। এখনো সঠিকভাবে তদন্ত হয়নি। আমরা দোষীদের ফাঁসি চাই।”

জোবায়েদের সহপাঠী সজল অভিযোগ করেন, পুলিশ বর্ষার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে না।

“বর্ষা ও মাহিদ ছাড়াও তার পরিবার এই ঘটনায় জড়িত। পুলিশ টালবাহানা করছে, আমরা তা মেনে নেব না,”
বলেন তিনি।

প্রসঙ্গত, জোবায়েদ হোসেন (২০১৯–২০ শিক্ষাবর্ষ) ছিলেন জবির পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী, কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি এবং জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য।

গত রোববার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি পুরান ঢাকার আরমানীটোলার একটি বাসায় শিক্ষার্থিনী বর্ষার বাসায় পড়াতে গিয়ে খুন হন। সিঁড়ি থেকে তিনতলা পর্যন্ত রক্তের দাগ পাওয়া যায়।

সিএনআই/২৫

শেয়ার করুন