২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার
১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঁশখালীতে বাংলাদেশ রুরাল মেডিকেল প্রেকটিশনার্স সোসাইটির সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

শেয়ার করুন

 

তৌহিদ-উল বারী
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

বাংলাদেশ রুরাল মেডিকেল প্রেকটিশনার্স (ওয়েলফেয়ার) সোসাইটি, বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে এবং রেনাটা ফার্মাসিটিক্যাল এর সার্বিক সহযোগিতায় ২৭ জুন (শনিবার) সকাল সাড়ে ১১ টার সময় বাঁশখালীর চেচুরিয়াস্থ এস কে বি কনভেনশন হলে ‘সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা’ ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ রুরাল মেডিকেল প্রেকটিশনার্স (ওয়েলফেয়ার) সোসাইটি, বাঁশখালী উপজেলার সভাপতি চিকিৎসক আশেক এলাহী রনি’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক চিকিৎসক এসএন রাসেলের সঞ্চালনায় দিনব্যাপী অত্র সোসাইটির সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালীর কৃতি সন্তান সর্ব্বজন শ্রদ্বেয় নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ ফররুখ আহামেদ ফারুক।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মিনহাজুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মিন্টু ধর,চট্টগ্রাম জেনারেল হাসপাতালের নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডাঃআসিফুল হক ও বাংলাদেশ রুরাল মেডিকেল প্রেকটিশনার্স (ওয়েলফেয়ার) সোসাইটির চট্টগ্রাম জেলার সভাপতি চিকিৎসক মুনির উদ্দিন চৌধুরী এমপিএ।ইচ এবং সংগঠনের বাঁশখালী উপজেলা শাখার কার্যকরী সভাপতি চিকিৎসক আমিনুল ইসলাম আমিন।

সেমিনারে বক্তারা প্রান্তিক পর্যায়ে প্রাথমিক চিকিৎসকদের চিকিৎসা সেবার মান উন্নয়ন, আধুনিক চিকিৎসা পদ্ধতি, রোগ নির্ণয় ও চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।

এ সময় উপস্থিত বিশেষজ্ঞ চিকিৎসকেরা অংশগ্রহণকারী বাংলাদেশ রুরাল মেডিকেল প্রেকটিশনার্স (ওয়েলফেয়ার) সোসাইটির সদস্যদের দক্ষতা বৃদ্ধি করনের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ রুরাল মেডিকেল প্রেকটিশনার্স (ওয়েলফেয়ার) সোসাইটির উপদেষ্টা মন্ডলীর সদস্য, নির্বাহী সদস্য, কার্যকরী কমিটির সদস্য ও সাধারন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিশেষে সভাপতি মহোদয় সমাপনী বক্তব্যে সুন্দর আয়োজনের জন্য রেনেটা পিএলসি ও সোসাইটির উত্তরোত্তর উন্নতি ও সফলতা কামনা করে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করেন।

শেয়ার করুন