২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার
১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ১৫২১ জন

শেয়ার করুন

শেষ হলো অপেক্ষা। প্রকাশ করা হলো ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল। এতে মোট উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ৫২১ জন।

রোববার (২৮ জুন) বিকেলে এ ফলাফল প্রকাশ করেছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)।

পিএসসি জানিয়েছে, ৪৭তম বিসিএস পরীক্ষায় ক্যাডার পদে ১ হাজার ৩২০ জনকে এবং ২০১ জনকে নন-ক্যাডার পদে মনোনয়ন দেওয়া হয়েছে।

পিএসসি ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল ২০২৪ সালের ২৮ নভেম্বর। এরপর গত বছরের ১৯ সেপ্টেম্বর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা নেওয়ার মাত্র ৯ দিন পরই ফল প্রকাশ করে রেকর্ড গড়ে পিএসসি। একই বছরের ২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

গত ৭ এপ্রিল ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করে পিএসসি। এতে সাময়িকভাবে উত্তীর্ণ হন ৩ হাজার ৬৩১ জন প্রার্থী।

 

শেয়ার করুন