২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার
১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শীলকূপ ৩নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

শেয়ার করুন

তৌহিদ-উল বারী

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

শীলকূপ ইউনিয়নের ৩ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) শাহ আমিনিয়া জামে মসজিদ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

৩ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মো. ছমুদুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াত করেন হাফেজ মুহাম্মদ হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শীলকূপ ইউনিয়ন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মুহাম্মদ আব্দুর রহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শীলকূপ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাবেক সভাপতি মাস্টার নুরুল আবছার, প্রভাষক মাওলানা শাহাদাত হোছাইন, মাওলানা ওজাইর, ২ নং ওয়ার্ড সভাপতি নুরুচ্ছাফা, শীলকূপ ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের সহ-সভাপতি ও শাহ আমিনিয়া জামে মসজিদের সেক্রেটারি মাওলানা আহসান সিদ্দিকী, যুব বিভাগের দায়িত্বশীল ও ইউনিয়ন সহকারী অফিস সম্পাদক পারেসুল আলম মানিক, শাহ আমিনিয়া জামে মসজিদের পেশ ইমাম আব্দুল্লাহ আল জাবের, আফ্রিকা প্রবাসী গাজী নেজাম উদ্দিন, মাহমুদুল হাসান, ৩ নং ওয়ার্ডের মিডিয়া ও প্রচার সম্পাদক মো. আরিফ, ওমান প্রবাসী মো. আমির হোসেন, মল্লাহপাড়া ইউনিট সভাপতি মো. আব্দুল জব্বার, আজগর, পারভেজ, ২ নং ওয়ার্ডের সেক্রেটারি মুহাম্মদ আরিফ, শিক্ষার্থীসহ এলাকার সর্বস্তরের জনসাধারণ।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ সমাজে সবুজায়ন বৃদ্ধির পাশাপাশি পরিবেশ সচেতনতা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে শীলকূপ ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের পক্ষ থেকে ওয়ার্ডের প্রতিটি মসজিদ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে প্রায় ২০০টি বৃক্ষরোপণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ সময় স্থানীয় বাসিন্দারা বাংলাদেশ জামায়াতে ইসলামীর এ পরিবেশবান্ধব উদ্যোগকে স্বাগত জানান এবং এমন জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।

শেয়ার করুন