১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

চসিকের ৭ নম্বর ওয়ার্ডে নির্বাচনী হাওয়া: মাঠে সক্রিয় সম্ভাব্য প্রার্থীরা

শেয়ার করুন

তৌহিদ-উল বারী, চট্টগ্রাম প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে চলছে বেশ আলোচনা। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা কেউ সরবে কেউ নিরবে মাঠ গোছানোর তোরজোর শুরু করে আগাম প্রস্তুতি নিচ্ছেন। বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা দায়িত্ব নিতে আগ্রহী হয়ে মাঠে সক্রিয় হয়ে উঠেছেন।

নগরীর পাঁচলাইশ থানাধীন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড চট্টগ্রামের সনামধন্য একটি ওয়ার্ড, নগরীর মুরাদপুর থেকে শুরু করে মোহাম্মদপুর,  নাজিরপাড়া,হামজারবাগ,জান্গালপাড়া,আলীনগর, টেক্সটাইল সহ বেশ কয়েকটি এলাকা নিয়ে গঠিত এই ওয়ার্ড। ৩.১৬ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই ওয়ার্ডের মোট বাসিন্দা ১ লক্ষ ২৫ হাজার জন।

আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে ৭ নং ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থী প্রায় ডজন খানেক, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করা প্রায় ডজন খানেক নেতা মনোনয়ন প্রত্যাশি, তবে এই ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে কথা বলে হেভিওয়েট কাউন্সিলর প্রার্থী হিসেবে যোব নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে রয়েছেন সাবেক কাউন্সিলর ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর সাবেক প্যানেল মেয়র এস এম ইকবাল হোসেন, নগর বিএনপির যুগ্ন আহবায়ক আর ইউ চৌধুরী শাহিন, নগর যুবদলের সাবেক সহ-সভাপতি ও পাঁচলাইশ থানা যুবদলের সাবেক আহবায়ক মোহাম্মদ আলী সাকী এবং জামায়াতে ইসলামীর আনিসুর রহমান সহ আরো অনেকে।

এ বিষয়ে সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র এস এম ইকবাল হোসাইন বলেন ১৭ বছর নির্বাচনের নামে প্রহসন হয়েছিলো আমার নিশ্চিত জয় ছিনিয়ে নেওয়া হয়েছিল, এখন  গনতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে ভোটাররা ভোট দিয়ে তাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচিত করার পরিবেশ সৃষ্টি হয়েছে, আমি এই সুযোগ হাত ছারা করতে চাই না। আমি এলাকাবাসীর বিপুল ভোটে আগেও জয় হয়েছি এবার ও বিপুল ভোটে বিজয়ী হবো।

নগর বিএনপির যুগ্ম আহবায়ক আর ইউ চৌধুরী শাহিন এলাকার পরিচিত মুখ, তিনি এই ওয়ার্ডের সাবেক তিনবারের কাউন্সিলর আলহাজ্ব কামাল উদ্দিন চৌধুরীর সন্তান তিনি বলেন, নির্বাচনের দিনক্ষন এখনো অনেক বাকি, নির্বাচনের তফসিল ঘোষনা হওয়ার আগেই সবাই প্রার্থী হওয়ার জন্য হৈচৈ শুরু করে দিয়েছে, এলাকাবাসী যদি আমাকো চাই তবে আমিও নির্বাচন করবো।

অপরদিকে এই এলাকার আরেক হেভিওয়েট প্রার্থী নগর যুবদলের সাবেক সহ-সভাপতি ও পাঁচলাইশ থানা যুবদলের সাবেক আহবায়ক মোহাম্মদ আলী সাকী বলেন আমি ছাত্র জীবন থেকে ছাত্রদল, যুবদল ও বিএনপি সহ বিভিন্ন কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলতার সাথে পালন করে এসেছি, আমার রাজনৈতিক জীবনের ৩০ বছরের ধারাবাহিকতায় এলাকার অলি গলি সহ সব ধরনের মানুষের সাথে যোগাযোগ রয়েছে, বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ২৪ টি মামলায় জর্জরিত হয়েও আন্দোলন সংগ্রাম চালিয়ে গিয়েছি, এলাকার যুবক বৃদ্ধ নারী পুরুষ সকলের নিকট আমি নির্বাচন করবো এই সংবাদ পৌঁছে গিয়েছে, নির্বাচনে আমি লড়বো, স্থানীয় নির্বাচনে দলের সিদ্ধান্ত মেনেই আমি নির্বাচন করবো।

 

উল্লেখ্য, চসিকের ৭ নং ওয়ার্ডে ২৪ হাজার ৯৯৭ টি পরিবার স্থায়ীভাবে বসবাস করে, এলাকার মোট ভোটার ৯১ হাজার ৩৪৪ জন।

শেয়ার করুন