২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

মনিপুর গার্লস হাইস্কুল মাঠে ঈদের নামাজ পড়বেন জামায়াত আমির

শেয়ার করুন

রাজধানীর মিরপুরের ৬০ ফিট রাস্তা সংলগ্ন মনিপুর গার্লস হাইস্কুল মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। নামাজ শেষে তিনি সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। বৃহস্পতিবার দলীয় সূত্রে এই তথ্য জানা গেছে।

এর আগে সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াত আমিরের ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিনের সফরসূচি জানানো হয়। সেখানে বলা হয়েছে, জামায়াত আমির পবিত্র ঈদুল ফিতরের পরের দিন সিলেট মহানগরী ও জেলা জামায়াতে ইসলামী আয়োজিত পৃথক স্থানে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। এ সময় তিনি সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন।

এরপর পবিত্র ঈদুল ফিতরের তৃতীয় দিন ডা. শফিকুর রহমান মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। সেখানে নিজ এলাকার সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন জামায়াত আমির।

শেয়ার করুন