২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার
৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৫ সালে বিনোদন জগতের আলোচনার শীর্ষে যেসব অভিনেত্রী

শেয়ার করুন

বিদায়ের পথে ২০২৫ সাল। এই বছর জুড়ে বড় পর্দা ও ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছেন একঝাঁক জনপ্রিয় অভিনেত্রী। বছর শেষে ফিরে দেখা যাক কারা ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। ওপার বাংলার ইধিকা পাল শাকিব খানের বিপরীতে ‘বরবাদ’ সিনেমার মাধ্যমে বছরের সবচেয়ে বড় বাণিজ্যিক সাফল্য কুড়িয়েছেন। অন্যদিকে, সাবিলা নূর ‘তাণ্ডব’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় সফল অভিষেক ঘটিয়ে বছরটি নিজের করে নিয়েছেন। দুই বাংলার জনপ্রিয় মুখ জয়া আহসান এ বছর রেকর্ড চারটি সিনেমা উপহার দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন।

আলোচনায় পিছিয়ে ছিলেন না তমা মির্জা ও তাসনিয়া ফারিণও। ‘দাগি’ সিনেমায় তমার অভিনয় এবং ‘ইনসাফ’ দিয়ে ফারিণের বড় পর্দায় প্রত্যাবর্তন ছিল নজরকাড়া। মেহজাবীন চৌধুরীর ‘সাবা’ ও আজমেরী হক বাঁধনের ‘এশা মার্ডার’ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়িয়েছে। নুসরাত ফারিয়া ‘জ্বীন-৩’ এর মাধ্যমে এবং তানজিন তিশা বছর শেষে শাকিবের বিপরীতে ‘সোলজার’-এ চুক্তিবদ্ধ হয়ে খবরের শিরোনাম হয়েছেন। তবে বছরের অন্যতম বড় চমক ছিল শিশুশিল্পী নৈঋতা হাসিন রৌদ্রময়ী, যার ‘জংলি’ সিনেমার অভিনয় দর্শকদের অশ্রুসিক্ত করেছে।

সিএনআই/২৫

শেয়ার করুন