২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার
৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘দৈব’কে ‘ভূত’ বলে তোপের মুখে রণবীর, সমর্থনে গুলশান দেবাইয়া

শেয়ার করুন

কন্নড় সিনেমা ‘কান্তারা: এ লেজেন্ড চ্যাপ্টার ১’ ঘিরে তৈরি হয়েছে নতুন এক অনাকাঙ্ক্ষিত বিতর্ক। গোয়ায় অনুষ্ঠিত ‘ইফি ২০২৫’-এর মঞ্চে সিনেমার পবিত্র ‘দৈব’ চরিত্রকে ‘ভূত’ বলে সম্বোধন করে নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন বলিউড তারকা রণবীর সিং। পরিচালক ঋষভ শেঠির সামনেই অতি উৎসাহী হয়ে করা রণবীরের এই মন্তব্যকে ‘সংস্কৃতির প্রতি চরম অসম্মান’ বলে অভিহিত করেছেন অনেকে। তবে এই বিতর্কের মাঝে রণবীরের পাশে দাঁড়িয়েছেন ‘কান্তারা’র অভিনেতা গুলশান দেবাইয়া।

ভারতীয় গণমাধ্যম জানায়, মঞ্চে কথা বলার সময় রণবীর পবিত্র ‘দৈব’ সত্তাকে ভুলবশত ‘নারী ভূত’ বলে বসেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ছড়িয়ে পড়লে রণবীর দ্রুত নিজের আচরণের জন্য ক্ষমা চেয়ে নেন। রণবীরের পক্ষ নিয়ে গুলশান দেবাইয়া এক সাক্ষাৎকারে বলেন, মানুষ উত্তেজনার বশে অনেক সময় ভুল করে ফেলে, রণবীরের ক্ষেত্রেও তাই হয়েছে। যেহেতু তিনি নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা চেয়েছেন, তাই বিষয়টি বড় না করে এখানেই মিটিয়ে ফেলা উচিত।

সিএনআই/২৫

শেয়ার করুন