২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার
৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমান দেশে ফিরে আগে হাসপাতালে মায়ের সঙ্গে দেখা করবেন

শেয়ার করুন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফিরেই প্রথমে হাসপাতালে চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাবেন। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

সালাহউদ্দিন আহমেদ জানান, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তারেক রহমান। বিমানবন্দরে দলের স্থায়ী কমিটির সদস্যরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানাবেন। বিমানবন্দর থেকে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন এবং সেখানে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নেবেন। তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

সিএনআই/২৫

শেয়ার করুন