
তীব্র শীতে কাঁপছে চুয়াডাঙ্গা। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টায় জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৫ ডিগ্রি সেলসিয়াস, যেখানে বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পুরো জেলা, মেলেনি সূর্যের দেখা। হাড়কাঁপানো শীত আর হিমেল বাতাসে স্থবির হয়ে পড়েছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।
সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষ। তীব্র ঠান্ডার কারণে হাসপাতালগুলোতে বাড়ছে নিউমোনিয়া ও ডায়রিয়াসহ শীতকালীন রোগীর সংখ্যা, যার মধ্যে শিশু ও বৃদ্ধের হারই বেশি। কুয়াশা এতটাই ঘন যে দিনের বেলাতেও সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। স্থানীয় আবহাওয়া অফিসের তথ্যমতে, আগের দিনের তুলনায় তাপমাত্রা এক ধাক্কায় অনেকটা কমে যাওয়ায় শীতের প্রকোপ আরও বেড়েছে।
সিএনআই/২৫