২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার
৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রুমিন ফারহানার আসনে জমিয়তের প্রার্থী নেমে ধানের শীষে

শেয়ার করুন


বিএনপি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতার মাধ্যমে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে ৪টি আসনে ছাড় দিয়েছে। এর ফলে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি কোনো প্রার্থী দেবেনা।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জমিয়তের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, সিলেট-৫ আসনে সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, নীলফামারী-১ আসনে মহাসচিব মাওলানা মঞ্জুরুল আফেন্দী এবং নারায়ণগঞ্জ-৪ আসনে মুফতি মনির হোসাইন কাসেমী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এসব আসনে বিএনপি কোনো প্রার্থী দেয়নি এবং দলের সিদ্ধান্ত মানা সকলের জন্য বাধ্যতামূলক। কেউ বিদ্রোহী প্রার্থী হলে দলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জমিয়তের নেতারা এসব আসনে দলীয় প্রতীক খেজুর গাছ নিয়ে নির্বাচন করবেন।

সিএনআই/২৫

শেয়ার করুন