২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় খালেদা জিয়া ও তারেকের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

শেয়ার করুন


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসন থেকে খালেদা জিয়া এবং বগুড়া-৬ (সদর) আসন থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র গ্রহণ করা হয়।

রোববার (২১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে শহরের গোহাইল রোডে জেলা নির্বাচন অফিস থেকে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার নির্বাচনি সমন্বয়ক ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু। এ সময় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র সংগ্রহের পর তিনি জানান, খালেদা জিয়া টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং এবারও মানুষ তাকে আগের চেয়ে বেশি ভোট দেবেন বলে আশা করছেন।

অন্যদিকে দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া-৬ (সদর) আসন থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। এ সময় জেলা বিএনপির সাবেক সভাপতি একেএম মাহবুবুর রহমান, সাবেক আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, সদর উপজেলা বিএনপির সভাপতি মাহফতুন আহম্মেদ খান রুবেল ও অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, “তারেক রহমান বগুড়া সদর আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করবেন। আজ তার পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। এটি বগুড়ার মানুষের কাছে গর্বের বিষয়। তারা ধানের শীষে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।”

সিএনআই/২৫

শেয়ার করুন