২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ বছরের দীর্ঘতম রাত, আগামীকাল হবে সবচেয়ে ছোট দিন

শেয়ার করুন


আজ ২১ ডিসেম্বর। আজই চলতি বছরের দীর্ঘতম রাত। অন্যান্য দিনের তুলনায় আজ রাতের সময় কিছুটা বেশি হওয়ায় দিনটি হবে তুলনামূলকভাবে ছোট। ফলে আজ রাতে বই পড়া, সিনেমা দেখা কিংবা বাড়তি বিশ্রামের সুযোগ পাবেন মানুষ।

আগামীকাল সোমবার হবে বছরের সবচেয়ে ছোট দিন। এই প্রাকৃতিক ঘটনা ঘটছে পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত দেশগুলোতে, যার মধ্যে বাংলাদেশও রয়েছে। তবে দক্ষিণ গোলার্ধে ঠিক উল্টো চিত্র দেখা যাবে—সেখানে আজ হবে বছরের সবচেয়ে বড় দিন এবং সবচেয়ে ছোট রাত।

বিশেষজ্ঞরা জানান, ২১ ডিসেম্বর সূর্য মকরক্রান্তি রেখার ওপর অবস্থান করে। এ সময় পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্য থেকে কিছুটা দূরে হেলে থাকে। এর ফলে সূর্যের আলো কম সময় পড়ে, দিন ছোট হয় এবং রাত দীর্ঘ হয়ে ওঠে।

এই ঘটনাকে বলা হয় ‘উইন্টার সলস্টিস’ বা সূর্যের দক্ষিণায়ন। এ সময় উত্তর গোলার্ধে শীতকাল বিরাজ করে, আর দক্ষিণ গোলার্ধে থাকে গ্রীষ্মকাল।

সংক্ষেপে বলা যায়, পৃথিবীর অক্ষের হেলনের কারণেই আজকের রাতকে বছরের সবচেয়ে দীর্ঘ রাত হিসেবে ধরা হয়।

সিএনআই/২৫

শেয়ার করুন