২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইতালিতে কোচ কোম্পানির মিলনমেলায় প্রবাসীদের স্বীকৃতি

শেয়ার করুন


ইতালিতে তাজা হিমায়িত খাদ্যপণ্যের জন্য পরিচিত কোচ (Koch) কোম্পানির মিলনমেলা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) বোলজানো শহরের কোম্পানির প্রধান কার্যালয়ে আয়োজনটি করা হয়, যেখানে কয়েক শতাধিক কর্মী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান পরিচালনা করেন কোচ কোম্পানির দায়িত্বপ্রাপ্ত মার্তিন গোজার ও টমাসো গোজার। অনুষ্ঠানে ৫, ১০ ও ২০ বছর ধরে কোম্পানিতে কাজ করা কর্মীদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। এছাড়া ক্রিসমাস ডে উপহারও দেওয়া হয়।

শতাধিক কর্মীর উপস্থিতিতে নাচ, গান ও আনন্দঘন পরিবেশে পুরো অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে ওঠে। কোম্পানির মালিকপক্ষ প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের কর্মীদের পেশাদারিত্ব ও আন্তরিকতার প্রশংসা করেন।

কোচ কোম্পানি ১৯৮০ সালে বোলজানোতে পিটার গোজারের হাত ধরে যাত্রা শুরু করে। দীর্ঘদিন ধরে হিমায়িত খাদ্যপণ্যে এটি সুপ্রতিষ্ঠিত ও গর্বিত নাম। কোম্পানির জনপ্রিয় পণ্যের মধ্যে রয়েছে পিৎজা, পাস্তা ও অন্যান্য হিমায়িত খাদ্যসামগ্রী। প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক খুচরা চেইনসহ পাইকারি বাণিজ্যেও কার্যক্রম চালায়।

বর্তমানে কোম্পানির শাখা বিস্তৃত হয়েছে অস্ট্রিয়া, জার্মানি, সুইজারল্যান্ড, ইংল্যান্ড, নরওয়ে, আয়ারল্যান্ড, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি, স্পেন, পর্তুগাল, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক ও ফ্রান্সসহ আরও বিভিন্ন দেশে।

সিএনআই/২৫

শেয়ার করুন