২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে পার্কিং বাসে আগুন, হতাহতের খবর নেই

শেয়ার করুন


রাজধানীর ডেমরায় একটি বাসে আগুন লাগার পর এবার গাজীপুরের টঙ্গীতে পার্কিং অবস্থায় থাকা আরও একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বাসটির উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে এবং এলাকার কিছু সময় আতঙ্ক বিরাজ করেছিল।

ঘটনাটি রবিবার (১৪ ডিসেম্বর) ভোর আনুমানিক ৪টা ৪০ মিনিটে ঘটে। ক্ষতিগ্রস্ত বাসটি লাল-সবুজ পরিবহনের, মালিক মোহাম্মদ এটিএম মিজানুর রহমান। বাসটি টঙ্গী পূর্ব থানাধীন ৪৬ নম্বর ওয়ার্ডের চেরাগআলী এলাকার দারুল উলুম মাদ্রাসার সামনে পার্কিং করা ছিল। আগুনে বাসটির প্রায় ৫০ শতাংশ পুড়ে গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বাসের হেলপার ভেতরে কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে ছিলেন। ধারণা করা হচ্ছে, ওই কয়েল থেকেই প্রথমে বাসের সিটে আগুন লাগে এবং ধীরে ধীরে পেছনের অংশে ছড়িয়ে পড়ে। হেলপারের চিৎকারে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। ভোর ৪টা ৪৫ মিনিটে টঙ্গী ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৫টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে।

স্টেশন অফিসার শাহিন আলম জানিয়েছেন, প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত কয়েল হতে পারে, তবে বিষয়টি তদন্তের আওতায় রয়েছে।

সিএনআই/২৫

শেয়ার করুন