
শীতকালে চা, কফি বা গরম পানি বেশি পরিমাণে খাওয়া হয়। তাই ফ্লাস্ক ঘরে বা অফিসে বহুল ব্যবহৃত হয়। তবে বারবার ব্যবহার করার ফলে এতে ময়লা জমে, দুর্গন্ধ ছড়ায়। ফ্লাস্ককে দীর্ঘস্থায়ী ও পরিচ্ছন্ন রাখার জন্য সঠিকভাবে পরিষ্কার করা জরুরি।
ফ্লাস্ক পরিষ্কারের কিছু কার্যকর উপায়:
১. বেকিং সোডা:
ফ্লাস্কের ভেতরে ১ টেবিল চামচ বেকিং সোডা দিন। অর্ধেক পানি ভরে ঝাঁকিয়ে ১৫ মিনিট রাখুন। পরে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ময়লা ও দুর্গন্ধ দূর করবে।
২. লিকুইড সাবান:
গরম পানির সঙ্গে কিছু লিকুইড সাবান মিশিয়ে ফ্লাস্কে ঢালুন। দুই ঘণ্টা রেখে লম্বা ব্রাশ দিয়ে ঘষুন। এরপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন।
৩. লেবু:
চা-দূষিত বা দুর্গন্ধযুক্ত ফ্লাস্কের জন্য লেবু উপকারী। গরম পানি, লিকুইড সাবানের সঙ্গে কয়েক টুকরো লেবু ফ্লাস্কে রেখে ঘষে পরিষ্কার করুন। এতে দুর্গন্ধ সহজেই দূর হবে।
৪. ভিনেগার ও বেকিং সোডা:
১ কাপ ভিনেগারের সঙ্গে ২ চা চামচ বেকিং সোডা মিশিয়ে ফ্লাস্কে ১৫ মিনিট রাখুন। এরপর গরম পানি ও সাবান দিয়ে পরিষ্কার করুন। এটি ফ্লাস্ককে ঝকঝকে করবে।
সঠিকভাবে পরিষ্কার করা হলে ফ্লাস্ক দীর্ঘদিন ব্যবহারযোগ্য ও দুর্গন্ধমুক্ত থাকবে।
সিএনআই/২৫