২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিজি: গুলিবিদ্ধ ওসমান হাদির শারীরিক অবস্থা সংকটাপন্ন

শেয়ার করুন


গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. আবু জাফর। শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি সাংবাদিকদের এ তথ্য দেন।

দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার পর ওসমান হাদিকে প্রথমে ঢামেকে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। শুক্রবার রাত ৮টা ২০ মিনিটে তাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি হাসপাতালে পৌঁছে।

ইনকিলাব মঞ্চের একজন সদস্য জানান, যেসব দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে হামলা করে, তারা প্রায় দুই সপ্তাহ আগে হাদির প্রচারণা টিমে যুক্ত হয়েছিল। মাঝখানে কিছুদিন অনুপস্থিত থাকলেও কয়েকদিন আগে তারা আবার প্রচারণায় ফিরে আসে। সদস্য মোহাম্মদ ওসামা জানান, মোটরসাইকেলের পেছনে বসা ব্যক্তি সরাসরি হাদির দিকে গুলি ছোড়ে।

ঘটনার পর পুলিশ ও র‍্যাব আশপাশের ভিডিও ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর দুই কর্মকর্তা জানান, তারা ঘটনাটির সকল তথ্য যাচাই করে দেখছেন এবং প্রয়োজনীয় তদন্ত চলছে।

শুক্রবার দুপুরেই নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হন ওসমান হাদি এবং তাকে তাৎক্ষণিকভাবে ঢামেকে নেওয়া হয়।

সিএনআই/২৫

শেয়ার করুন