২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এভারকেয়ারে নেওয়া হলো গুলিবিদ্ধ প্রার্থী ওসমান হাদি

শেয়ার করুন

দুর্বৃত্তদের গুলিতে আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৮টা ২০ মিনিটে তাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি হাসপাতালে পৌঁছায়।

ইনকিলাব মঞ্চের এক সদস্যের তথ্য অনুযায়ী, যেসব দুই যুবক মোটরসাইকেলে এসে হাদির ওপর গুলি চালায়, তারা প্রায় দুই সপ্তাহ আগে তার প্রচারণা টিমে যুক্ত হয়েছিল। কিছুদিন অনুপস্থিত থাকার পর কয়েকদিন আগে তারা আবার প্রচারণায় সক্রিয় হয়। ইনকিলাব মঞ্চের সদস্য মোহাম্মদ ওসামা জানান, মোটরসাইকেলের পেছনে বসা ব্যক্তি হাদির দিকে গুলি ছোড়ে।

ঘটনার পরপরই পুলিশ ও র‍্যাব আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ শুরু করেছে। সংশ্লিষ্ট দুই কর্মকর্তা জানান, তারা ভিডিওসহ অন্যান্য তথ্য যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।

এর আগে শুক্রবার দুপুরে নির্বাচনী প্রচারণাকালে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। গুরুতর অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

সিএনআই/২৫

শেয়ার করুন