২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন রাজনৈতিক জোট গড়ছে ৩ দল, আজ বিকেলে ঘোষণা

শেয়ার করুন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ তিন দলের সমন্বয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন একটি জোট আত্মপ্রকাশ করতে যাচ্ছে। রোববার (৭ ডিসেম্বর) বিকেল ৪টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আনুষ্ঠানিকভাবে এ জোটের ঘোষণা দেওয়া হবে।

এনসিপি, এবি পার্টি, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ও গণঅধিকার পরিষদ—এই চার দলের মধ্যে কয়েকদিন ধরেই নির্বাচনী জোট গঠনের আলোচনা চলছিল। তবে শেষ পর্যন্ত তিন দল জোটে থাকলেও গণঅধিকার পরিষদ এতে যুক্ত হচ্ছে না।

দলের নেতাদের ভাষ্যে, নতুন জোটকে তারা বর্ণনা করছেন—
‘জুলাই গণ-অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহীদের রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য’ হিসেবে।

জোট ঘোষণার মধ্য দিয়ে তারা নতুন রাজনৈতিক উদ্যোগের সূচনা করতে যাচ্ছে বলে জানান সংশ্লিষ্ট নেতারা।

সিএনআই/২৫
শেয়ার করুন