২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীসহ বিভিন্ন স্থানে ৪.১ মাত্রার ভূমিকম্প

শেয়ার করুন

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোর ৬টা ১৪ মিনিট ৪৫ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়।

ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নরসিংদী অঞ্চল এবং এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার। রিখটার স্কেলে কম্পনের মাত্রা রেকর্ড করা হয় ৪ দশমিক ১। তাৎক্ষণিকভাবে কোথাও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৭টা ৫৬ মিনিটে বঙ্গোপসাগরে ৪ দশমিক ২ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। কেন্দ্রস্থল ছিল উপকূল থেকে দূরে হওয়ায় অধিকাংশ মানুষ তা অনুভব করতে পারেননি। ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী, ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ২০.৫৬ উত্তর অক্ষাংশ এবং ৯২.৩১ পূর্ব দ্রাঘিমাংশে, যার গভীরতা ছিল ৩৫ কিলোমিটার।

সিএনআই/২৫

শেয়ার করুন