আগামী বছরের ফেব্রুয়ারি মাসে দেশের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন ও গণভোটকে স্বচ্ছ, নিরাপদ ও সুষ্ঠু করতে প্রশাসন, রাজনৈতিক দল এবং সমাজের সকল স্তরের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। তিনি আরও যোগ করেন, দেশের সকল নাগরিক যেন অংশগ্রহণের মাধ্যমে গণতান্ত্রিক দায়িত্ব পালন করতে পারেন, সেজন্য প্রস্তুতি অব্যাহত রয়েছে।
ড. ইউনূস আশা প্রকাশ করেন, ফেব্রুয়ারির এই নির্বাচন ও গণভোট দেশের জন্য একটি উৎসবের মতো হবে এবং এটি দেশকে নতুন রাজনৈতিক শক্তি ও স্থিতিশীলতা দেবে।
তিনি সাংবাদিকদের বলেন, সরকারের লক্ষ্য সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা এবং ভোটকে প্রমাণিত ও গ্রহণযোগ্য করে তোলা।
সিএনআই/২৫