
দেশে গুমের ঘটনায় দায়ের একটি মানবতাবিরোধী অপরাধ মামলায় ১০ জন সেনা কর্মকর্তাকে বুধবার (৩ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
সকাল সোয়া ১০টার দিকে বাংলাদেশ জেলের এসি প্রিজন ভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। এ উপলক্ষে ট্রাইব্যুনাল এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। হাইকোর্টের মূল ফটকের সামনে সেনাসদস্যরা নিরাপত্তা দিচ্ছিলেন। এছাড়া ট্রাইব্যুনালের মূল ফটকের কাছে বিজিবি ও র্যাব সদস্যরাও অবস্থান করছিলেন।
বিগত সময়ে আওয়ামী লীগ সরকারের শাসনামলে টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুমের ঘটনায় করা মামলায় মোট ১৭ জন আসামি রয়েছেন। এর মধ্যে গ্রেপ্তার অবস্থায় ১০ জন সেনা কর্মকর্তা উপস্থিত হয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন:
-
ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম
-
তোফায়েল মোস্তফা সারোয়ার
-
মো. কামরুল হাসান
-
মো. মাহাবুব আলম
-
কে এম আজাদ
-
কর্নেল আবদুল্লাহ আল মোমেন (অবসরপ্রাপ্ত)
-
আনোয়ার লতিফ খান (অবসরপ্রাপ্ত)
-
লে. কর্নেল মো. মশিউর রহমান
-
সাইফুল ইসলাম সুমন
-
মো. সারওয়ার বিন কাশেম
মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ সাত আসামি পলাতক রয়েছেন।
আজ ট্রাইব্যুনালে এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হবে।
সিএনআই/২৫