২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিমা বিসর্জনের আগে নৌকা ভ্রমণে গিয়ে প্রাণ গেল কিশোরের

শেয়ার করুন

-টাঙ্গাইলের কালিহাতি উপজেলার ঝিনাই নদীতে দুই নৌকা সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে কালিহাতী পুরাতন থানা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কিশোর হলো কালিহাতি উপজেলার দক্ষিণ বেতডোবা গ্রামের বিষ্ণু পালের ছেলে অপু পাল।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া বলেন, প্রতি বছরের মতো এবারো প্রতিমা বিসর্জন দেওয়ার আগ মুহূর্তে বিভিন্ন নৌকা নিয়ে এলাকাবাসী ভ্রমণ করে থাকেন।

বিকেল চারটার দিকে নৌকার স্পিড বেশি থাকার ফলে দুইটি নৌকা সংঘর্ষ হয়। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ অপু পালকে উদ্ধার করে কালিহাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।-

শেয়ার করুন