২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী তিন দিন দেশের তাপমাত্রা কমতে পারে

শেয়ার করুন

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী তিন দিন দেশের তাপমাত্রা কমতে পারে। একই সঙ্গে ভোরের দিকে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

রোববার (৯ নভেম্বর) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার (১০ নভেম্বর) থেকে বুধবার (১২ নভেম্বর) পর্যন্ত দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। বিশেষ করে বুধবার ১-২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) থেকে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। দেশের উত্তর ও উত্তর-উত্তরপূর্বাঞ্চলে ভোরের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে।
সিএনআই/২৫

শেয়ার করুন