২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বড় হয়ে তারকা হবে ক্যাটরিনার সন্তান, ভবিষ্যদ্বাণী জ্যোতিষীর!

শেয়ার করুন

সদ্য মা হয়েছেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ। নতুন অতিথি আগমনে খুশির জোয়ার ভেসে গেছে ভক্তদের মনে। আর সেই উচ্ছ্বাসের মাঝেই নতুন আলোচনার জন্ম দিয়েছেন এক ভারতীয় জ্যোতিষী—তার ভবিষ্যদ্বাণী, ক্যাটরিনা ও ভিকি কৌশলের সন্তান বড় হয়ে তারকা হবেন!

ভারতের জনপ্রিয় নিউমারোলজিস্ট সঞ্জয় বি জুমানি এক গণনায় জানিয়েছেন, ‘৭’ সংখ্যাটি ক্যাটরিনা ও ভিকির জীবনের সঙ্গে বিশেষভাবে যুক্ত। ক্যাটরিনার জন্ম ১৬ জুলাই (৬+১=৭) এবং ভিকির জন্ম ১৬ মে (৬+১=৭)। আশ্চর্যের বিষয়, তাদের সন্তানও জন্মেছে ৭ নভেম্বর—অর্থাৎ তিনজনেরই জন্মতারিখে “৭” সংখ্যার মিল রয়েছে। জ্যোতিষীর মতে, এটি অত্যন্ত শুভ ও শক্তিশালী সংখ্যা, যা ভবিষ্যতে বড় সাফল্যের ইঙ্গিত দেয়।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, নবজাতক জন্মেছে রোহিনী নক্ষত্রে—যা সমৃদ্ধি, সৃজনশীলতা ও আকর্ষণীয় ব্যক্তিত্বের প্রতীক। রোহিনী নক্ষত্রের জাতকেরা সাধারণত স্বাধীনচেতা, মেধাবী ও সৃষ্টিশীল হয়ে থাকেন। তারা শিল্প, সংগীত, লেখালেখি বা বিনোদনের মতো সৃজনশীল পেশায় সহজেই সফল হন এবং জনপ্রিয়তা পান।

জুমানির ভাষায়, “এই শিশুর জন্মক্ষণ ও সংখ্যাজনিত মিল স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে—সে একদিন আলোচনার কেন্দ্রবিন্দু হবে। ভবিষ্যতে বিনোদন জগতে নিজের জায়গা করে নেবে।”

উল্লেখ্য, শুক্রবার (৭ নভেম্বর) সকালে সন্তানের জন্ম দেন ক্যাটরিনা কাইফ। সুখবরটি নিজস্ব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেন তিনি ও তার স্বামী অভিনেতা ভিকি কৌশল।

সিএনআই/২৫

শেয়ার করুন