২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে খাল থেকে হাত-পা বাঁধা অটোচালকের মরদেহ

শেয়ার করুন

মুন্সীগঞ্জে নিখোঁজের তিন দিন পর মোহাম্মদ মজিবল (৪৫) নামে এক অটোচালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ নভেম্বর) সকালে সদর উপজেলার পূর্ব রতনপুর এলাকার একটি খালে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা খবর দেন।

নিহত মজিবল রামপাল ইউনিয়নের শান্তিনগরে বাধন সরকারের গ্যারেজে কাজ করতেন। তার বাড়ি বরিশালের হিজলা উপজেলার চর কুশারিয়ায়।

পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে মজিবল মাওয়া যাওয়ার উদ্দেশ্যে বের হওয়ার পর নিখোঁজ হন। এরপর তার ছেলে রাসেল মিয়া সদর থানায় সাধারণ ডায়েরি করেন।

পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
সদর থানার ওসি এম সাইফুল আলম বলেন, “তদন্ত চলছে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে কাজ করা হচ্ছে।”

সিএনআই/২৫

শেয়ার করুন